জুড়ীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫টি ইউপিসহ দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর)। স্থানীয় সরকারের অধীনে দ্বিতীয় ধাপের এ নির্বাচনে উপজেলার ৫টি ইউপিতে ভোটকেন্দ্রে বুধবার বিকেলের মধ্যে নিবাচনী সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫ টি ইউপিতে ৯২৮৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব ভোটারের জন্য ৪৯টি কেন্দ্র ও ২৪১টি বুথ তৈরি করা রয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নে ব্যালট পেপার আগামীকাল সকালে পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে নির্বিঘ্নে ভোট আয়োজনের সব প্রস্তুতিই নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য ও নির্বাহী ও বিচারিক হাকিমরা রয়েছেন নির্বাচনী এলাকায়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের নির্দেশনা দেয়া হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, সেখানে যাতে নেতিবাচক কিছু না ঘটে সে প্রস্তুতি আমাদের রয়েছে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied