ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রতীকী অনশন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ১:১

জাতীয় বাজেটে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের জন্য অনুদান বরাদ্দ ও আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারি ঘোষণা বহাল রাখার দাবিতে ভোলার লালমোহনে প্রতীকী অনশন পালন করেছে উপজেলা কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন। বুধবার (৯ জুন) সকাল ১০টায় লালমোহন বাজার চৌরাস্তায় অনশন করেন তারা। এ সময় সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১৩ জুন স্কুল খোলার দাবি জানান তারা। একই সাথে মহামারী করোনায় কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুল বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের জন্য জাতীয় বাজেটে অনুদান বরাদ্দের দাবি জানানো হয়।

প্রতীকী অনশনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণপূর্বক তাদের দাবিগুলো মেনে নিতে সরকারের কাছে দাবি জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ। পরে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও হামিম রেসিডেন্সিয়াল একাডেমীর পরিচালক মো. রুহুল আমিনকে জুস পান করিয়ে প্রতীকী অনশন সমাপ্ত করেন তিনি।

অনশনে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক ও সাংবাদিক জসিম জনি, সদস্য সচিব আজিম উদ্দিন, সদস্য নুরনবীসহ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত