টাঙ্গাইলের দেলদুয়ার, সখীপুর ও ধনবাড়ী ইউপি নির্বাচন উপলক্ষে পুলিশ সুপারের ব্রিফিং
টাঙ্গাইল জেলার দেলদুয়ার, সখীপুর ও ধনবাড়ী থানাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ সুপারের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা, সখীপুর থানা ও ধনবাড়ী থানাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মোছা. শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মনসুর মূসা, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. শরিফুল হক, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) মো. আবদুল মতিন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. আব্দুল্লাহ আল ইমরান, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, সখীপুর ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জগণ, ওসি ডিবি (দক্ষিণ) ও ওসি ডিবি (উত্তর)-সহ অন্য অফিসার ও ফোর্সগণ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’