ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোনো ছাত্রীকে টিকটক-লাইকিতে দেখা গেলে কঠোর ব্যবস্থা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ৪:৫৯

টাঙ্গাইলে সরকারি ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীদের টিকটক ও লাইকি ভিডিও তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ নভেম্বর) কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুজ্জামান স্বাক্ষরিত একটি নোটিসে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নোটিসে বলা হয়, মহাবিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির কিছু ছাত্রী সম্প্রতি কলেজ পোশাক (ইউনিফর্ম) পরিধান করে স্মার্টফোনের মাধ্যমে টিকটক ও লাইকি ভিডিও তৈরি করছে, যা কলেজের সুনামের ওপর প্রভাব ফেলছে। এ কারণে কলেজে স্মার্টফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ। জরুরি প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করা যেতে পারে। কোনো ছাত্রীকে টিকটক বা লাইকিতে দেখা গেলে বা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুজ্জামান বলেন, কলেজ খুলে দেয়ায় পর কিছু ছাত্রী কলেজে স্মার্টফোন সঙ্গে নিয়ে এসে কলেজের ভেতর টিকটক ও লাইকি ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে কলেজের সুনাম ক্ষুণ্ন হয়। এ কারণে ছাত্রীদের সচেতন করতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। কেউ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেও হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার