ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল প্রেসক্লাবে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্ধুসভার আয়োজন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১০-১১-২০২১ বিকাল ৫:৩৮
টাঙ্গাইল প্রেসক্লাবে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার পক্ষ থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর।
 
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরকারি এমএম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশীদ, সুসাশনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল শাখার সহ-সভাপতি বাদল মাহমুদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, নজরুল সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি আল রুহী, টাঙ্গাইল বন্ধুসভার উপদেষ্টা জিনিয়া বখশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল বন্ধুসভার সভাপতি শাতীল রহমান।
 
অনুষ্ঠানে গ্রামাঞ্চলে পাঠাগার প্রতিষ্ঠা করে বই পড়া আন্দোলনে ভূমিকা রাখার জন্য ‘বাতি ঘর আদর্শ পাঠাগারের’ প্রতিষ্ঠাতা কামরুজ্জামান সোহাগকে এবং মধুপুরে বিষ ও হরমোনমুক্ত আনারস চাষে জনমত গঠনে ভূমিকা রাখার জন্য আদর্শ চাষি ছানোয়ার হোসেনকে সন্মাননা প্রদান করা হয়। কেক কাটা শেষে বন্ধুসভার সদস্যদের কবিতা আবৃত্তি ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার