আবারো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ চুয়াডাঙ্গা জেলা পুলিশ
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টায় খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার)-এর সভাপতিত্বে অক্টোবর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় অক্টোবর মাসে চুয়াডাঙ্গা জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা এবং রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসেবে চুয়াডাঙ্গা জেলা মনোনীত হয়।
খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার)-এর কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম শ্রেষ্ঠ জেলার পুরস্কার এবং চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত এএসআই (নি.) মো. ইলিয়াস হোসাইন শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার লাভ করেন। এ সময় পুলিশ সুপার রেঞ্জ ডিআইজির নিকট থেকে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেয়ে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার), চুয়াডাঙ্গা জেলার সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় জেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
মো. জাহিদুল ইসলাম পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দুষ্কৃতকারীদের প্রতিরোধ করতে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন, যার সুবাতাস আজ চুয়াডাঙ্গা জেলায় বইছে। একের পর এক চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঢ়াটন, মাদক উদ্ধার ও প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, সিআইএমএস, করোনাকালীন অসহায়, দুস্থ, কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী ও ওষুধ পৌঁছানো, শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান, এতিম শিশুদের ঈদের জামা উপহার, শিক্ষা উপকরণ প্রদান, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, কন্যাসন্তান জন্মগ্রহণ করলেই পৌঁছে যাবে পুরস্কার, ভাঙ্গা সংসার জোড়া, খাদ্য যাবে বাড়ি, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধসহ সামাজিক, মানবিক উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। এর পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গাবাসীর নিকট জননন্দিত মানবিক পুলিশ সুপারের স্বীকৃতি পেয়েছেন তিনি।
সার্বিক দিক বিবেচনায় খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার)-এর কাছ থেকে পেয়েছেন একাধিকবার শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) একেএম নাহিদুল ইসলাম (বিপিএম), অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম) নজরুল ইসলাম (বিপিএম, পিপিএম), খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ, কমান্ড্যান্ট (এসপি) খুলনা আরআরএফ, পিবিআই ও সিআইডির পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্টবৃন্দ।
এমএসএম / জামান
দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটা পর্যন্ত ৩০ কিলোমিটার মানববন্ধন
জাতীয় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সঙ্গে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ
গাজীপুর মহানগরের কাশিমপুরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১২
আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী গড়ে উঠবে: ভূমিমন্ত্রী মিনু
রায়গঞ্জল বস্তার অভাব, জায়গা সংকট; লক্ষ্যমাত্রা পূরণে হোঁচটে ধান-চাল সংগ্রহ
সিংগাইরে এবার অটোরিক্সা চালক কিশোরের মরদেহ উদ্ধার
সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ কৃষকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ
সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে গাঁজা চাষ,পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ উদ্ধার
নাগরপুরে তীব্র নদী ভাঙ্গন অর্ধশত বসত বাড়ি,মসজিদ ও ফসলি জমি নদী গর্ভে বিলীন
কালিয়ায় সরকারি বই বিতরণে ২ শত টাকা আদায়ের অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে