ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় একটি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১২:৪৮

সীমানা সংক্রান্ত জটিলতার কারণে মাগুরা সদরের ৪নং বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) রাতে নির্বাচন কমিশন থেকে স্থগিতের আদেশের অনুলিপি  হাতে আসে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম বলেন, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আদালতে একটি মামলা থাকায় নির্বাচন কমিশন থেকে বুধবার রাতে বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়। তবে কে মামলাটি করেছেন সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এদিকে বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। তবে সকাল পৌনে ১০টা পর্যন্ত কোনো ভোটকেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়নি। 

সকাল সাড়ে ৯টার দিকে সদরের আঠারো খাঁদা ইউনিয়নের মালন্দ কেন্দ্রে গিয়ে দেখা যায়, হুইলচেয়ারে করে শামসুল ইসলাম নামে ৫৫ বছর বয়সী একজন ভোটার ভোট দিতে এসেছেন। জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। তাই বাড়ির লোকজনের সহযোগিতায় হুইলচেয়ারে করেই ভোট দিতে এসেছি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

এমএসএম / জামান

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার