জাল ভোট দিতে গিয়ে যুবক ধরা
নোয়াখালীর বেগমগঞ্জে জাল ভোট দিতে এলে দেলোয়ার হোসেন নামে এক ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার হোসেন ভোটার নন। এরপরও জাল ভোট দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এজন্য তাকে আটক করা হয়েছে। নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলা আমরা বরদাশত করব না।
বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভির চৌধুরী বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাচনী মাঠে নিবার্হী ম্যাজিস্ট্রেট কাজ করছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি রোধে প্রতিটি ইউনিয়নে প্রার্থী ও সমর্থকদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছি। ব্লক রেইড ও চেকপোস্ট বসিয়ে চেকিং করা হচ্ছে। বহিরাগত কাউকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে যেন কোনো সন্ত্রাসী বাহিনী নির্বাচনী এলাকায় প্রবেশ করতে না পারে।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে যা যা প্রয়োজন তাই করছি। ৯ প্লাটুন র্যাব, ৭ প্লাটুন বিজিবি ও ১২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ২২ জন ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু