কালকিনিতে দুই প্রার্থীর সংঘর্ষ, বোমা বিস্ফোরণ : আহত ১০
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওর্য়াডের আন্ডারচর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে শতাধিক বোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে। পরে সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর উচ্চবিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সর্দার এবং আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান সেলিমে এলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে দুই পক্ষের লোকজন অন্তত শতাধিক বোমা বিস্ফোরণ করে ভোটরদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ ও স্ট্রাইকিং ফোর্স, র্যাব ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সকাল ১০টা থেকে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাময়িক ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে বিবেচনা করে ভোট নেওয়া হবে।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু