ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মান্দায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ৩:৩৪

নওগাঁর মান্দার প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসে অতিরিক্ত ফি নেয়ার প্রতিবাদ করায় মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর ও জাগোনিউজের জেলা প্রতিনিধি আব্বাস আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তা মোড়ে প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসের অতিরিক্ত ফি আদায়, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঘণ্টাব্যাপী এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মজিদ সম্রাটের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, রিফাত হোসেন সবুজ, ঢাকা পোস্টের নওগাঁ জেলা প্রতিনিধি শামীনূর রহমান, শ্যামবাজার পত্রিকার জেলা প্রতিনিধি ফজলুল করিম সবুজ, মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এবিএম হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান আলী প্রমুখ।

এছাড়াও মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম তুহিন, অর্থ সম্পাদক সুলতান আহমেদ, প্রচার সম্পাদক ওয়াসিম রাজু, সদস্য আক্তারুজ্জামান নাইম, আমজাদ হোসেন ও শরীফ হোসেন প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা দুর্নীতিবাজ অসাধু যেসব দলিল লেখক আছেন তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এরকম জঘন্য কাজ থেকে আপনারা বিরত থাকবেন। দুর্নীতি না করে সৎ উপায়ে উপার্জন করতে শিখুন। এছাড়া সাধারণ মানুষদের সাথে প্রতারণা না করে ‍এবং অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করে সরকার নির্ধারিত ফি নিয়ে জমি রেজিস্ট্রি করার জন্য তাগিদ দেন তারা। পরিশেষে দ‍ুর্নীতিবাজ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মূল হোতা বাবুল আক্তারসহ হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও লাইসেন্স বাতিল করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিক নেতারা কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৮ জুন) মান্দা উপজেলার প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তারের নেতৃত্বে যুগান্তরের নওগাঁ জেলা প্রতিনিধি ও মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্বাস আলী হামলার শিকার হন।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার