পটিয়ায় সাংবাদিক মোরশেদ আলমকে হত্যার হুমকি
জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার পটিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মোরশেদ আলমকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ০১৮২৭ ৩৩৫০৪০ মুঠোফোন এ নম্বর থেকে হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোরশেদ আলম বাদী পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। মোরশেদ আলম তাঁর অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার(১১ নভেম্বর) রাত নয়টার দিকে তাঁর মুঠোফোনে একটি অপরিচিত মুঠোফোন নম্বর (০১৮২৭ ৩৩৫০৪০) থেকে কল আসে। কল রিসিভ করার পর অপর প্রান্তে থাকা অজ্ঞাতনামা ব্যক্তির নাম মোঃ বোরহান পরিচয় দিয়ে তাঁকে অহেতুক অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকেন। এতে প্রতিবাদ করে কারণ জিজ্ঞাসা করলে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইলে হুমকি দিয়ে বলে যে, তাঁকে (মোরশেদ আলম) বাড়িতে থাকতে দিবে না এবং পটিয়া ছাড়া করবে। বাড়িতে যাওয়ার সময় যেকোন মুহুর্তে মারবে, কাটবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে সহ প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেন।
এই বিষয়ে মোরশেদ আলম জানান, আমি সাংবাদিকতা শুরুর পর থেকেই বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছি। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কলম চালাতে গিয়ে আমরা সাংবাদিকরা নিজেদের কে বিপদের মুখে টেলে দিই। আমি আমার নিরাপত্তার স্বার্থে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, সাংবাদিক মোরশেদ আলমকে হুমকি দেয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যে বা যারা এই হুমকি দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত