ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাজবাড়ীতে ইউনিয়ন আ.লীগ সভাপতিকে গুলি করে হত্যা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-১১-২০২১ দুপুর ১১:৫২

রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসন্ন চতুর্থ ধাপের ২৩ ডিসেম্বর বানিবহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বানিবহ ইউনিয়নের নিজ বাড়ির তিন রাস্তার মোড়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতলে নিয়ে যায়।

হাসপাতালে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু বলেন, ‘লতিফরে গুলি করে মেরে ফেলা হয়েছে। সে নির্বাচনের কাছে ব্যস্ত ছিল। নির্বাচনের কাজ শেষ করে সে বাড়িতে আসছিল। পরে কারা যেন তাকে গুলি করে হত্যা করেছে। আমি তার বাড়িতে আছি। তার লাশ ফরিদপুর মেডিকেল কলেজে রয়েছে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন বলেন, আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে যাচ্ছেন। তাকে কী কারণে হত্যা করা হয়েছে সেটা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা প্রাথমিকভাবে নির্বাচন ও ব্যবসা-বাণিজ্যবিষয়ক দ্বন্দ্বকে গুরুত্ব দিয়ে এগোচ্ছি। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেন ডা: ভীম্মদেব মন্ডল

কালিয়ায় বড় ভাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান

সীমাবদ্ধতার মধ্যেও ৩৪ বছর ধরে শিশুদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা

বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য

চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ

রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের

নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিতা

টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

মানারুল কোরআন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্বে আমীর হামজা ভূঁইয়া

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে টঙ্গীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা