ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, নিহত ২


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-১১-২০২১ দুপুর ১২:৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাট বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই নারী নিহত হয়েছেন। এসময় নারী-শিশুসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে লালখাঁর মোড়ের মোক্তার মিয়ার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মায়া রানী ও মঙ্গল রানী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোক্তার মিয়ার ভবনের নিচ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে বাড়ির পাঁচটি রুমের ও পাশের বাড়ির আরও দুটি রুমের দেয়াল উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রুমগুলো। তবে সেখানে কয়জন ছিলেন বলা যাচ্ছে না। এছাড়া পাশের বাড়ির একটি রুমের ভাড়াটিয়া স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তান দেয়াল চাপায় গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কোনো রুমে গ্যাস জমে ছিলো। তা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বাড়ির পাঁচটি রুমের দেওয়াল চুর্ণ হয়ে আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে।

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা