ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

টাঙ্গাইলে ১৩ ইউপিতে আ. লীগ, ৫টিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর বিজয়ী


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১২-১১-২০২১ দুপুর ২:৪৫
টাঙ্গাইলে ৩ উপজেলায় ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩টিতে আওয়ামী লীগের প্রার্থী এবং ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।বৃহস্পতিবার (১১ নভেম্বর) মধ্যরাতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
দ্বিতীয় ধাপে এ জেলার দেলদুয়ার, ধনবাড়ী ও সখীপুর উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৮টির মধ্যে তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত তিনজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ¦ীতায় নির্বাচিন হন। এজন্য এ তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হয়নি। সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার সখীপুরে চারটি ইউনিয়নের মধ্যে দুইটিতে আওয়ামী লীগ ও অপর দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে যাদবপুর ইউনিয়নে নৌকার প্রার্থী একেএম আতিকুর রহমান আতোয়ার, বহেড়াতৈল ইউনিয়নে ওয়াদুদ হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর বহুরিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সরকার নূরে আলম মুক্তা (মোটরসাইকেল) ও কাকড়জান ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন (আনারস) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। দেলদুয়ার উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এতে ফাজিলহাটী ইউনিয়নে নৌকার প্রার্থী শওকত আলী, দেউলীতে দেওয়ান তাহমিনা হক, ডুবাইলে ইলিয়াছ মিয়া, দেলদুয়ার সদরে মাদুজ্জামান খান ও পাথরাইলে রাম প্রসাদ সরকার। আর লাউহাটী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহীন মোহাম্মদ খান ও এলাসিনে মানিক রতন। ধনবাড়ী উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এতে বানিয়াজান ইউনিয়নে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম ফটিক, যদুনাথপুর ইউনিয়নে মীর ফিরোজ আহমেদ, ধোপাখালি ইউনিয়নে আকবর হোসেন। আর পাইস্কা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম বাবুল। এ উপজেলার মুশুদ্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবু কায়সার, বীরতারা ইউনিয়নে আহমেদ আল ফরিদ ও বলিভদ্র ইউনিয়নে রফিকুল ইসলাম তালুকদার বিনাপ্রতিদদ্বীতায় বিজয়ী হয়েছেন। 

এমএসএম / এমএসএম

‎আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক

খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু