ভূঞাপুর ইউপি নির্বাচন: ৬ ইউনিয়নে ভোটের তারিখ ঘোষণা
সারাদেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন শেষ হয়েছে। আর তৃতীয় ধাপের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের নির্বাচন। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১০ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সভায় অনুমোদনের পর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে দেশে ৮৪০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর এ ধাপের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৬ টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে- ১। অর্জুনা, ২। ফলদা, ৪। গাবসারা, ৪। গোবিন্দাসী, ৫। অলোয়া, ও ৬। নিকরাইল।
এসব ইউনিয়নে ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। এদিকে, নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদপ্রার্থীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন, বইছে নির্বাচনী আমেজ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied