জুড়ীর ৫ ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫ ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (১১ নভেম্বর)। এদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনফর আলী (ঘোড়া) ৪৩৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের শ্রীকান্ত দাস (নৌকা) ৩৯৩৮ ভোট পেয়েছেন। জায়ফরনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র (বিএনপি) হাজী মাছুম রেজা ঘোড়া প্রতীকে ৯৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান আনারস প্রতীকে ৮০১০ ভোট পেয়েছেন।
সাগরনাল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ আব্দুল নুর ৭১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম বতর্মান চেয়ারম্যান স্বতন্ত্র (বিএনপি) এমদাদুল ইসলাম চৌধুরী (ঘোড়া) ৫২২৭ ভোট পেয়েছেন। পূর্বজুড়ী ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী রুয়েল উদ্দিন (ঘোড়া) ৪৭৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ বিদ্রোহী সালেহ উদ্দিন আহমদ (আনারস) ৩০৮৮ ভোট পেয়েছেন। গোয়ালবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) মোঃ আব্দুল কাইয়ুম (ঘোড়া) ৫৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের শাহাব উদ্দিন আহমদ (নৌকা) পেয়েছেন ৩৫০৩ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বেসরকারিভাবে ৫ ইউপিতে চেয়ারম্যানদের নির্বাচিত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied