ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় প্রতিক বরাদ্দের পর পোস্টার সাঁটানোর হিড়িক


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২১ বিকাল ৫:২৫

নওগাঁর মান্দায় প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীদের পোস্টার, ব্যানার, সাঁটানোর হিড়িক পড়েছে। আগামী (২৮ নভেম্বর) স্থানীয় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে শুক্রবার (১২ নভেম্বর) সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীদের কর্মীরা পোস্টার ও ব্যানার সাঁটানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে অনেকে মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণা শুরু করেন। উপজেলার ১৪ টি ইউনিয়ন জুড়ে যেন ভোটের হাওয়া বইতে শুরু করেছে । এই নির্বাচনে কয়েকটি দলের মোট ৯৩ জন চেয়ারম্যান প্রার্থী অংশগ্রহণ করছেন।
ভোটযুদ্ধে যেসব দলের চেয়ারম্যান প্রার্থীরা লড়ছেন তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী, কমিউনিস্ট
 (সিপিবি) দলের প্রার্থী, ইসলামী আন্দোলনে বাংলাদেশ দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী। এছাড়াও সাধারণ সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ১৭৩ ও সাধারণ সদস্য (মেম্বার) ৫৪৪ জন ভোট যুদ্ধে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশীদ জানান, প্রতীক বরাদ্দের পর পরই পোস্টার ব্যানার সাঁটানো যাবে। তবে নিয়ম মেনেই প্রচার প্রচারণা করতে হবে সকল প্রার্থীদের।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬