মান্দায় নারী নির্যাতন মামলার আসামিসহ ১০ জন আটক
নওগাঁর মান্দায় নারী নির্যাতন মামলার আসামিসহ ওয়ারেন্ট তালিকাভুক্ত ১০ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে থানা পুলিশ ১০ জন আসামিকে আটক করেন।
আটককৃতরা হলেন, উপজেলার ভালাইন ইউপির গাংতা গ্রামের সয়ের আলীর ছেলে আরিফুল হক, আব্দুল জব্বারের ছেলে শরিফুল ইসলাম, নজরুল ইসলামের ছেলে আমিনুর রহমান, তায়েজ উদ্দিন এর ছেলে বাবুর আলী, মৃত হাসেম আলীর ছেলে ওসমান আলী, আজু শাহার ছেলে আলেফ শাহ, তুড়ুক গ্রামের হুমায়ুনের মেয়ে রিপা খাতুন, আবু তালেবের ছেলে ইউসুফ আলী, ইমাজ উদ্দিনের ছেলে ইমরান আলী, এবং নারী নির্যাতন মামলার আসামি কুসুম্বা ইউপির দেলুয়াবাড়ী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ও নারী নির্যাতন মামলার আসামিসহ ১০ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে