ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পুলিশের ধাওয়ায় পালানো লেডিবাইকার ৬ দিনেও অধরা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ১:৪

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সিলেটের লেডিবাইকার রিয়াকে মাদক মামলায় ৬ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের দেয়া তথ্যমতে ও এজাহার অনুযায়ী, পুলিশের ধাওয়ায় পালিয়ে যান লেডি বাইকার রিয়া। পালিয়ে যাওয়ার পর এতদিনেও গ্রেফতার না হওয়ায় আবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

রিয়া রায় সিলেট নগরীর কুমারপাড়ার মন্দির গলির ঝর্ণারপাড় এলাকার ৬২/এ-এর বাসিন্দা রামু রায়ের মেয়ে। সিলেটে তিনি লেডিবাইকার নামে পরিচিত। টিকটক ও ফেসবুকে প্রায়ই ভিডিওবার্তা দিয়ে তরুণীদের মোটরসাইকেল চালাতে উদ্বুদ্ধ করতেন তিনি। গত ৮ নভেম্বর সিলেট এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে মাদক মামলায় রিয়া ও তার বয়ফ্রেন্ড আরমান সামীকে আসামি করেন। এ ঘটনায় ৭ নভেম্বর রাতে পুলিশ হাতেনাতে আরমান সামীকে মদ, ১০ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত নীল রঙের গাড়িও জব্দ করা হয়। এ ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান রিয়া।

মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তাকে গ্রেফতারের জন্য আমরা সব পন্থা অবলম্বন করছি। যে কোনো সময় সে পুলিশের খাঁচায় বন্দি হবে।

এমএসএম / জামান

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা