ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কচুয়ায় গ্রামে গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে ‘তথ্য আপা’ সেবা


কচুয়া প্রতিনিধি photo কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ১:৯

ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের নতুন ‘তথ্য আপা’ সেবাটি চাঁদপুরের কচুয়া উপজেলায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ছাত্রী ও সুবিধাবঞ্চিত তৃণমূল পর্যায়ে নারীদের কাছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নানা বিষয়ে সচেতন করা হচ্ছে তৃণমূলের নারীদের। পাশাপাশি গ্রামীণ নারীদের নানাভাবে বিনামূল্যে সহায়তা দেয়া হচ্ছে। ফলে দিন দিন আগ্রহ বাড়ছে সেবাপ্রার্থীদের। 

কচুয়ায় প্রত্যন্ত গ্রামে এভাবে উঠান বৈঠকের মাধ্যমে নানা প্রশিক্ষণ দিচ্ছেন তথ্য আপা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে এসব উঠান বৈঠকে বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদসহ নানা বিষয়ে সচেতন করা হচ্ছে তৃণমূলের নারীদের। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, আইন বিষয়েও তথ্য দিয়ে বিনামূল্যে সহায়তা করছে তথ্য আপা প্রকল্প। তথ্য আপা সেবা প্রকল্পের মাধ্যমে নারীদের প্রাথমিকভাবে স্বাস্থ্য সেবা, ই-কমার্সের পাশাপাশি প্রতিষ্ঠানে চাকরির আবেদনেও সহায়তা দেয়া হচ্ছে। 

সেবাগ্রহীতা চামেলী আক্তার, নাসরিন ও শেফালী আক্তার জানান, তথ্য আপা সেবার মাধ্যমে নানান সুবিধা পাচ্ছি। এ সেবার মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আমাদের স্বাবলম্বী করা হচ্ছে। ই-কমার্সের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে অনলাইন ব্যবসা করছি। এতে অনলাইন ব্যবসার মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করছি। তাছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি ও প্রতিষ্ঠানে চাকরির আবেদন বিনামূল্যে করে দেয়া হয়। নানান সুবিধা পাচ্ছি এ তথ্য সেবা প্রকল্পের মাধ্যমে।   

তথ্যসেবার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীরা তাদের অধিকার সম্পর্কে জানার পাশাপাশি হচ্ছেন সচেতন। বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। বিশেষ করে সুবিধাবঞ্চিত নারী ও গ্রামীণ নারীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে নারীরা স্বাবলম্বী হচ্ছেন। উপজেলা প্রান্তিক পর্যায়ে তথ্যসেবা পেতে সকলকে সেবা গ্রহণের আহ্বান জানান তিনি। 

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ