মান্দায় দলীয়-স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ১০
নওগাঁর মান্দায় আ’লীগের নৌকার প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডল ও স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে নৌকা সমর্থিত ৭ জন এবং স্বতন্ত্র আনারস প্রতীক সমর্থিত ৩ জন আহত হন। শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গণেশপুর ইউপির সতিহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ১০ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন- গণেশপুর ইউপির জাহাঙ্গীর আলম মোল্লা (৩৫), আলম (৩০), গ্রাম্য পুলিশ আমিনুর রহমান (৩২), হেলাল হোসেন (৩৫),মোস্তাক আহমেদ (২৭),মীর বাবু (৩২),পলাশ পাইক (৪৫), রানা (২৮),বাবু (৩০) ও শান্ত (২৭)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর নেতাকর্মীরা প্রচার-প্রচারণা করতে একটি মিছিল বের করেন। এর কিছুক্ষণ পর নৌকার প্রার্থী-সমর্থকরা নৌকার পক্ষে একটি মোটরসাইকেল মিছিল বের করে এলাকায় শোডাউন দেন। এ সময় সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় দুপক্ষের মুখোমুখি অবস্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয়পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডল জানান, প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্র প্রার্থীর লোকজন সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে আমাদের নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে আমাদের নেতাকর্মীসহ ৭ জন গুরুতর আহত হন। এদের মধ্যে জাহাঙ্গীর আলম মোল্লা ও আলমের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার পর বাবুল চৌধুরীর লোকজন নৌকা প্রতীকের অফিসে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ ব্যাপারে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরী জানান, নৌকা সমর্থিত প্রার্থীর নেতাকর্মীরা শোডাউন দিয়ে ফেরার সময় হাফেজ শান্ত হুজুরকে লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আমাদের ৩ জন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে রানা নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য দুজন নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আওয়ামী লীগের দলীয় অফিসে ভাংচুর ও আগুন দেয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, এটা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তারাই আগুন দিয়ে আমার নেতাকর্মীর নাম করছে।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, উভয়পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশের নজরদারি রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক জানান, উভয়পক্ষকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে যেন এরকম অপ্রীতিকর ঘটনা আর না ঘটে সেজন্য উভয় প্রার্থীকে সতর্ক করা হয়েছে।
এমএসএম / জামান
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য