কাল পরীক্ষায় বসছে লালমোহনের ৪৫৬৫ পরীক্ষার্থী
মহামারী কোভিড-১৯ (করোনা ভাইরাস)-এর কারণে দীর্ঘদিন পর আগামীকাল সোমবার (১৪ নভেম্বর) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবার ভোলার লালমোহনে পরীক্ষায় বসছে ৪৫৬৫ জন পরীক্ষার্থী। এদের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩৩৫০ জন ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে ১২১৫ জন পরীক্ষার্থী।
নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে গত বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। তিনি জানান, এবার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার জন্য ৭টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১টি ভ্যানু কেন্দ্রসহ মোট ৫টি কেন্দ্র এবং মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য ২টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
কেন্দ্রগুলো হলো- লালমোহন মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ, ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়, রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
করোনার সংক্রমণের বিষয়টি মাথায় রেখে কেন্দ্রের ৬ ফুট বেঞ্চে দুজন এবং ৩ ও ৪ ফুট বেঞ্চে ১ জন করে পরীক্ষার্থী বসবে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। এছাড়াও কেন্দ্র পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজরসহ একাধিক টিম থাকবে।
এদিকে, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল অনুষ্ঠিতব্য পরীক্ষায় পরীক্ষার্থীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied