ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ৩৯ কেজির বাঘাইড়


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৩-১১-২০২১ বিকাল ৬:০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ৩৯ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। মাছটি ১ হাজার ৪৮০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৭২০ টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢালারচর এলাকার পদ্মা নদীর মোহনা থেকে স্থানীয় জেলে আ. মোতালেব হালদারের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। 
 
জানা গেছে, আ. মোতালেব হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে নেন। তিনি বাঘাইড় মাছটি ১ হাজাত ৪০০ টাকা কেজিতে মোট ৫৪ হাজার ৬০০ টাকায় কিনে নেন। সম্রাট শাহজাহান শেখ মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৪৮০ টাকা কেজি দরে ৫৭ হাজার ৭২০ টাকায় বিক্রি করেন।
 
জেলে আ. মোতালেব হালদার জানান, শনিবার খুব ভোরে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যাই। নদীতে কয়েকবার জাল ফেলে হতাশ হই। পরে সকাল ৬টার দিকে আবার জাল ফেলে ৭টার দিকে জাল তুলতেই দেখি মাছটি জালে আটকা পড়েছে। পরে সকাল ৮টার দিকে মাছটি বিক্রির জন্য ৫নং ফেরিঘাটে শাকিল-সোহান মৎস্য আড়তে আনি। সেখান থেকে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে ১ হাজার ৪৮০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৭২০ টাকায় বিক্রি করেন।
 
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান,  মিঠা পানির এমন সুস্বাদু এতবড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে। আগামী প্রজন্মের জন্য এ মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরো বেশি পাওয়া যেত।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত