লালমোহনে জাল টাকাসহ পাবনার যুবক আটক
ভোলার লালমোহনে জাল নোটসহ মো. নাছির হোসেন পান্নু (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তাকে উপজেলার কালমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডাওরী বাজার থেকে আটক করা হয়। আটক নাছির হোসেন পান্নু পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাগলা চন্দিপুর গ্রামের মো. আহেদ আলীর ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন বলেন, ডাওরী বাজারের ফিরোজ এন্টারপ্রাইজ নামে ফার্মেসি থেকে ১০০ টাকার ওষুধ কিনে দোকানদারকে এক হাজার টাকার জাল নোট দেয় নাছির হোসেন। পরে ওই দোকানদার অভিযুক্ত নাছিরকে আটক করে থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নাছিরকে তল্লাশি করলে তার কাছে এক হাজার টাকার দুটি জাল নোট পাওয়া যায়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই মো. নুর উদ্দিন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied