জুড়ীতে ইউপি সদস্য পদে হ্যাটট্রিক জয় তাজিনের
মৌলভীবাজারের জুড়ীতে ইউপি সদস্য পদে হ্যাটট্রিক জয়ের রেকর্ড করেছেন জাহেদ হোসেন তাজিন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপে জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে হ্যাটট্রিক জয়ের রেকর্ড করেন এ ইউপি সদস্য। ইউপি সদস্য তাজিনের হ্যাটট্রিক জয়ে উপজেলাজুড়ে চলছে ব্যাপক আলোচনা।
জানা গেছে, জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের ৫নং নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে বর্তমান মেম্বারসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাহেদ হোসেন তাজিন ফুটবল প্রতীকে ভোট পান ৫২৩ আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আউয়াল তালা প্রতীকে ভোট পান ২৫৩টি।
হ্যাটট্রিক জয়ের ব্যাপারে জাহেদ হোসেন তাজিন বলেন, তৃতীয়বারের মতো আমাকে নির্বাচিত করায় ওয়ার্ডবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। জনগণের সাথে আগেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশা আল্লাহ।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ