ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

উত্তরে জেঁকে বসেছে শীত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ১১:৫৭

উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রাম। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এ জেলার গ্রামীণসহ শহরের জনপদ আচ্ছন্ন হয়ে পড়েছে ঘন কুয়াশায়। রাতে ও সকালে টুপটাপ করে ঝরছে শিশির। সকালে সূর্যের আলোকচ্ছটায় ধানের শীষে শিশিরের ফোঁটা ফোঁটা পানি যেন এক একটি মুক্তাদানা। ঘন কুয়াশাচ্ছন্ন সকালই বলছে জেঁকে বসেছে শীত। জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া মানুষ সাধ্য অনুযায়ী গায়ে জড়িয়ে নিয়েছেন গরম কাপড়। কারো কারো গরম কাপড় না থাকায় হালকা কাপড় পরে বেরিয়ে পড়েছেন কাজের সন্ধানে।

রোববার (১৪ নভেম্বর) কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া গ্রামের জামাল মিয়া জানান, প্রচুর ঠাণ্ডা পড়ছে। বাচ্চাদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। ঠাণ্ডার কারণে মাঠে কাজ করতে যেতে পারছি না। কয়েক দিন ধরে খুবই শীত পড়ছে। সকাল ৯টায়ও সূর্যের দেখা নেই।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকাল ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ ও কুয়াশা আছে। সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আকাশে মেঘ রয়েছে।

জামান / জামান

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা