ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টেলিটকের পরীক্ষামূলক ফাইভ-জি চালু ১২ ডিসেম্বর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ১২:১৬

ডিজিটাল বাংলাদেশ দিবস ১২ ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফাইভ-জি। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এই সেবা চালু করবে বলে জানিয়েছেন অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন। গতকাল শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিটিসিএল এক্সচেঞ্জ ভবন মিলনায়তনে টেলিটক আয়োজিত ‘ফাইভ-জি প্রযুক্তি ও টেলিটকের প্রস্তুতি’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

ফাইভ-জির পরীক্ষামূলক অপারেশন সফল হলে ২০২২ সালের মধ্যে ফাইভ-জি সীমিত পরিসরে রাজধানীতে চালু করা হবে। ঢাকায় টেলিটকের ২০০টি টাওয়ারের মাধ্যমে এই সেবা চালু করা হবে। কর্মশালায় টেলিটকের মহাব্যবস্থাপক শেখ ওয়াহিদুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে ফাইভ-জি সেবা চালু করতে তরঙ্গ (স্পেক্ট্রাম) বরাদ্দ পায় টেলিটক। প্রতিষ্ঠানটি তরঙ্গ বরাদ্দ পেতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে আবেদন করলে ২৫৪তম কমিশন বৈঠকে টেলিটকের অনুকূলে ৩ দশমিক ৫ গিগাহার্জ ব্যান্ডে (৩৩৪০-৩৪০০ মেগাহার্জ) ৬০ মেগাহার্জ তরঙ্গ শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, টেলিটক নিজেদের উদ্যোগে রাজধানীর গুরুত্বপূর্ণ ৫টি এলাকায় (সাইট) প্রাথমিকভাবে ফাইভ-জি সেবা চালু করবে। পরবর্তীকালে একটি প্রকল্পের আওতায় ঢাকাকেন্দ্রিক ২০০টি সাইটে এই সেবা চালু করা হবে।

জামান / জামান

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা