কোনাবাড়ীতে গাঁজাসহ দুই বাকপ্রতিবন্ধী আটক
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকা থেকে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ দুই শ্রবণ ও বাকপ্রতিবন্ধী যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পিরোজপুর জেলার দুর্গাপুর থানার রেজাউল করিমের ছেলে ফেরদৌস শেখ (৩৫) এবং বরিশাল জেলার গৌরনদী থানার সুন্দরদী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩১)।
পুলিশ জানায়, শনিবার বিকেলে কোনাবাড়ী থানার জরুন পেয়ারা বাগান এলাকায় রমিজ উদ্দিনের পাঁচতলা বাসার সামনে মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেরদৌস শেখকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর পলিথিনের ওপর টেপ দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে কোনাবাড়ী কেন্দ্রীয় মসজিদের গলি নামাপাড়া জুয়েল ডাক্তারের বাসার সামনে থেকে সাইদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে শপিংব্যাগের ভেতর প্লাস্টিকের দুটি বাটি থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার (১৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied