ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে জামানত হারালেন ৮ চেয়ারম্যান প্রার্থী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ৪:৫০
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫ ইউপি নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৮ চেয়ারম্যান প্রার্থীর। উপজেলার ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২১ প্রার্থী। যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা সবাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন। 
 
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন- স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোশতাক খান (চশমা) ১৩৯৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াছির উদ্দিন আনারস প্রতীকে ৪৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। ঢোল প্রতীক নিয়ে সবুজ মিয়া পেয়েছন ৯৫৬ ভোট  ও রজনীগন্ধা প্রতীকের প্রার্থী সুহেল আহমদ পেয়েছেন মাত্র ৫৫ ভোট। অথচ তাদের সকলের জামানত ধরে রাখতে ভোটের প্রয়োজন ছিল ১৪৮০ ভোটের।
 
উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী সুহেল আহমদ হাতপাখা প্রতীক নিয়ে ২৩০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জামানত ধরে রাখতে তার ভোটের প্রয়োজন ছিল ২৬৮৯ ভোট। 
 
সাগরনাল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ রুদ্ধ ১৬৯৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জামানত রক্ষার জন্য তার ভোটের প্রয়োজন ছিল ১৮০৪।
 
উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন (অটোরিকসা) প্রতীক নিয়ে ১২৩৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
 
পূর্বজুড়ী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাবের উদ্দিন মোটরসাইকেল প্রতীকে মাত্র ১২০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। অথচ জামানত রক্ষার জন্য তার ভোটের প্রয়োজন ছিল ১২১৫টি।
 
উপজেলা নির্বাচন অফিসার মো. হাফিজুর রহমান জুড়ীর ৫ ইউপি নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, জামানত ফিরে পেতে হলে চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী