গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রোববার (১৪ নভেম্বর) দুপুরে মামলার এজাহারের বরাতে তথ্যটি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো- গোয়ালন্দ উপজেলার চরআন্ধারমানিক গ্রামের মৃত মুকন কাজীর ছেলে কাজী রুহুল আমিন (৩০) এবং কাশিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে রবিউল ইসলাম (৩০)।
জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার এসআই দেওয়ান শামিম খান সঙ্গীয় ফোর্সসহ রোববার সকালে জমিদার ব্রিজ নামক এলাকায় ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুজন মাদক ব্যবসায়ী একটি অ্যাপাচি মোটরসাইকেলে মাদকদ্রব্য হেরোইন নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে ছোট ভাকলা এলাকার উদ্দেশ্যে রওনা করেছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি অফিসার ইনচার্জকে (ওসি) জানিয়ে গোয়ালন্দ পৌরসভার জামতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উপস্থিত জনগণের সামনে তাদের কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তাদের কাছে থাকা উদ্ধারকৃত হেরোইন ও মোটরসাইকেল জব্দ করা হয়ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied