ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ যানজট


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৪-১১-২০২১ বিকাল ৫:২০
দৌলতদিয়া-পাটুরিয়া দেশের ব্যস্ততম নৌরুট। সারাবছরই ‍এই রুটে কম-বেশি ভোগান্তি থাকে। তবে রোববার (১৪ নভেম্বর) সকাল থেকে মাওয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরি পারাপার বন্ধ থাকায় এবং প্রয়োজনের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি সঙ্কট থাকায় শত শত যানবাহন পারের অপেক্ষায় আটকে আছে। এতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড় মিলে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
 
পারাপারের অপেক্ষায় সিরিয়ালে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোর মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি। ট্রাকগুলোকে ফেরির নাগাল পেতে দিনের পর দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা।
 
দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, মাওয়া ঘাট বন্ধ থাকায় শনিবার সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। দিন গড়িয়ে বিকেল ৫টা নাগাদ তিন শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আটকে আছে। দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় ৭ শতাধিক গাড়ি আটকে থাকতে দেখা গেছে।
 
ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত চার কিলোমিটার এবং গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চার কিলোমিটারসহ মোট আট কিলোমিটার এলাকায় ট্রাকের লম্বা লাইন দেখা গেছে। সড়কের পাশে খাবার হোটেল, গোসল, টয়লেটের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন যাত্রী ও চালকরা। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে সময় নষ্ট হচ্ছে, বাড়ছে খরচ। সময়মতো পণ্য ডেলিভারি দিতে না পারায় ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে।
 
যশোর থেকে আসা ট্রাকচালক আ. খালেক ও মন্টু আক্ষেপ করে বলেন, গত দুদিন হয়ে গেল গোয়ালন্দ মোড়ে আটকে আছি। আশপাশে কোনো খাবার হোটেল নেই, নিরাপদ পানির ব্যবস্থা নেই, টয়লেটর ব্যবস্থা নেই। এখানে আটকে থেকে আমাদের ভোগান্তি ও খরচ বেড়েছে।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, বর্তমান এই রুটে ১৬টি ফেরি যানবাহন পারাপার করছে। তাছাড়া মাওয়া ঘাট বন্ধ থাকায় অতিরিক্ত গাড়ির চাপ বাড়ার পাশাপাশি প্রয়োজনের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে কিছুটা ফেরি সঙ্কট রয়েছে। এতে নদী পারাপার ব্যাহত হচ্ছে। ফলে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। তবে পচনশীল পণ্যবাহী ট্রাক ও বাস অগ্রাধিকারভিত্তিতে পার করা হচ্ছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত