১০০ বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা যাবে শুক্রবার
আর মাত্র কয়দিন পরই বিশ্ববাসী এ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে বলে জানা গেছে। যদিও এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়। এই গ্রহণে ঢাকা পড়বে চাঁদের ৯৭ শতাংশ।
১০০ বছরের দীর্ঘতম এই চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৯ নভেম্বর (শুক্রবার)। ওইদিন পৃথিবী চলে আসবে সূর্য ও চাঁদের মাঝখানে। পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ায় শুরু হবে গ্রহণ।
টাইম জোনের হিসাব অনুযায়ী, শুধু ১৯ তারিখ নয় বরং পৃথিবীর কয়েকটি দেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে ১৮ তারিখেও। মহাজাগতিক এই দৃশ্য উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের একাংশ থেকেও দেখা যাবে।
এই চন্দ্রগ্রহণ চলবে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। ২০০১ থেকে ২১০০ সালের মধ্যে এটাই হতে চলেছে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এই ১০০ বছরে মোট ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর মধ্যে অনেক ক্ষেত্রেই এক মাসের মধ্যে দু’টি করেও চন্দ্রগ্রহণ হবে। তবে দীর্ঘতম চন্দ্রগ্রহণের দেখা মিলবে এবারই।
চন্দ্রগ্রহণ চলাকালে চাঁদের ৯৭ অংশ লাল হয়ে থাকবে যেটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। নাসার তরফে জানানো হয়েছে, চন্দ্রগ্রহণটি চরম অবস্থায় পৌঁছাবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ কিছুটা দেখা যাবে।
চন্দ্রগ্রহণ সবচেয়ে ভালোভাবে দৃষ্টিগোচর হবে উত্তর আমেরিকায়। সেখানকার ৫০টি প্রদেশ ও মেক্সিকো থেকে গ্রহণের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন মহাকাশপ্রেমীরা।
তবে পৃথিবীর সব জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে ইন্টারনেটে দেখা যাবে এই গ্রহণ। নাসার লাইভ স্ট্রিম দেখতে পাবেন এই লিংকে-
solarsystem.nasa.gov
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা