ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ওসির অপসারণের দাবিতে সাতকানিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ১:৫২
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি আলহাজ দেলোয়ার হোসেনসহ তার দুই সন্তানকে চাঁদাবাজির অভিযোগ এনে কক্সবাজারের বাহারছড়ার জনৈক নুরুল আলমের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে মামলা নেয়ায় কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনির উল গিয়াসের অপসারণের দাবিতে সাতকানিয়ার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলাধীন কেরানিহাট হক টাওয়ারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মস‍ূচি পালন করা হয়।
 
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য সৈয়দ আক্কাস উদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, মোজাম্মেল হক, সাতকানিয়া পৌর ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।
 
বক্তারা বলেন, গত ৮ নভেম্বর (সোমবার) রাতে কক্সবাজার জেলা সদরের আধুনিক কলাতলীর স্বপ্নদ্রষ্টা পুরো বাংলাদেশের পর্যটন খাতের সর্ববৃহত্তম প্রকল্প ওয়ার্ল্ড বীচ রিসোর্টের মালিক শিল্পপতি আলহাজ দেলোয়ার হোসেন ও তার দুই ছেলে ওমর ফারুক ও ইমরান ফারুক ফয়সালকে ওয়ার্ল্ড বীচ রিসোর্টের একাংশের ল্যান্ড ওনার নুরুল আলমের যোগসাজশে সদর থানার ওসি শেখ মুনির উল গিয়াস চাদাঁবাজির মামলা গ্রহণ করে কোর্টে প্রেরণ করেন। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি আলহাজ দেলোয়ার হোসেনকে ২০ লাখ টাকার চাঁদাবাজি মামলা দিয়ে পুরো পুলিশ প্রশাসনকেই কলুষিত করলেন ওসি সদর কক্সবাজার।
 
মানববন্ধনে বক্তারা আরো বলেন, অবিলম্বে জননেত্রী ও মানবতার মা শেখ হাসিনা ঘোষিত আধুনিক পর্যটন খাতকে বাস্তবায়ন করতে কক্সবাজার সদর থেকে ওসি গিয়াসকে অপসারণপূর্বক তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। পাশাপাশি জনৈক নুরুল আলমের বিরুদ্ধে  আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার বিরোধী অপচেষ্টা রুখে দেয়া হোক।

এমএসএম / জামান

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত