ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পটিয়ায় মামলা তুলে নিতে প্রবাসীর স্ত্রীকে জামিনে এসে আসামিদের হুমকি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-১১-২০২১ রাত ১০:৩৮
চট্টগ্রামের পটিয়ায় মারধর ও হামলা মামলার আসামিরা জামিনে এসে প্রবাসীর স্ত্রী মামলার বাদীকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহার না করলে এলাকা ছাড়তে বাধ্য করবে বলে জানায়।
 
জানা গেছে, উপজেলার কচুয়াই শেখ মোহাম্মদপাড়ার প্রবাসী মোমিনুর রশিদের স্ত্রী সামশুন নাহার (২৫) বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলার আসামিরা জামিনে আসার পর গত সোমবার বিকেলে আসামি হাবিবুর রহমান (২৫), হারুনুর রশীদ (৬৫), ফাতেমা বেগমসহ হুমকি দেয়।
 
মারধর, হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আসামিদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলাও রয়েছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সামশুন নাহার গত মঙ্গলবার উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর আগে প্রবাসীর স্ত্রী সামশুন নাহার ও তার শিশু পুত্রদের ওপর মারধর, লুটপাট ও নির্যাতনের ঘটনায় মামলা করা হয়।
 
পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার জানান, আসামিরা জামিনে এসে প্রবাসীর পরিবারকে হুমকির বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে, দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা