ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বহরপুর ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রেজাউল করিম


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ১২:২
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচন বহরপুর ইউনিয়নবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বহরপুর ইউনিয়নবাসীর ভোটে বারবার নির্বাচিত চেয়ারম্যান মো. রেজাউল করিম।
 
জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ও বিশ্বস্ত মোহাম্মদ রেজাউল করিমকে এবার নৌকা প্রতীক উপহার দেয়া হয়েছে। বহরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, রেজাউল করিম একজন সৎ ও ভালো মানুষ এবং কর্মিবান্ধব নেতা।
 
বহরপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, রেজাউল করিমের হাতে এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রতিটি ওয়ার্ডের যে উন্নয়ন হয়েছে তা বহরপুরবাসীর জন্য একটি দৃষ্টান্ত। বহরপুর ইউনিয়নের মধ্যে প্রতিটি বাড়িতে গিয়ে নৌকার ভোট চাইছেন রেজাউল করিম। রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ এক হয়ে উন্নয়নের প্রতীক নৌকা মার্কার ভোট চাইছেন।
 
বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম বলেন, বহরপুর ইউনিয়নবাসীকে সেবা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‍আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। ‍এজন্য আমি প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সেই সাথে বহরপুর ইউনিয়নবাসী আমাকে দুবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। ‍এজন্য আমি বহরপুর ইউনিয়নবাসিকেও ধন্যবাদ জানাই। সেই সাথে আমি বলি, বহরপুর ইউনিয়নবাসীর বিপদের সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
 
তিনি আরো বলেন, কিছু দুষ্কৃতকারী ঢাকায় বসে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তিনি বিশ্বাস রাখেন, এবারও বহরপুর ইউনিয়নবাসী তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত