সাড়ে ৭ মাস পর পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে জাহাজ
৩১০ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাত্রা করল পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে যায়। সাড়ে সাত মাস বন্ধ থাকার পর এই মৌসুমে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পরীক্ষামূলকভাবে পর্যটকবাহী জাহাজটিকে চলাচলের অনুমোদন দেয় প্রশাসন। যদিও ঘূর্ণিঝড়ের আঘাতে দ্বীপের জেটি লণ্ডভণ্ড হওয়ায় কিছুটা সময় লাগে অনুমতি পেতে জাহাজ কর্তৃপক্ষের।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, পর্যটক মৌসুমের শুরুতে মঙ্গলবার সকালে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামে একটি জাহাজ ৩১০ জন পর্যটক নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে রওনা দিয়েছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরীক্ষামূলকভাবে জাহাজ চলাচল শুরু করেছে। তাছাড়া যাতে পর্যটকদের ওঠা-নামায় সমস্যা না হয় সেজন্য দ্বীপে সংস্কার করা জেটিতে সেভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে এ রুটে আরো পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করার কথা রয়েছে।
সরেজিমন দেখা যায়, টেকনাফের দমদমিয়া কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন পর্যটকবাহী জাহাজ জেটি ঘাটে টিকেটের জন্য ভিড় করেন ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকরা। এসব পর্যটকের মধ্য অনেকে সড়কের বেহাল অবস্থা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া শতাধিক পর্যটক টিকিট না পাওয়ায় দ্বীপে ভ্রমণে যেতে পারেননি।
আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রিতম জানান, করোনার কারণে তিন বছর পর প্রথমবারের মতো প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ঘুরতে এসেছি। খুব আনন্দ লাগছে। দুই গ্রুপে আমাদের দলে ৬৫ জন সদস্য রয়েছে। দ্বীপে আমরা চার দিনের ভ্রমণে নীল দিগন্তে উঠব।
পর্যটকবাহী কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ায় প্রথম দিনে ৩১০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে যাত্রা করছি। সব ঠিকঠাক থাকলে দুপুর ১২টার দিকে দ্বীপে পৌঁছে যাবে জাহাজটি। আশা করছি অন্য বছরের তুলনায় এ বছরে আরো বেশি পর্যটক দ্বীপে ভ্রমণে আসবেন।
উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ৩১ মার্চ টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল করেছিল।
এমএসএম / জামান
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক