টঙ্গীতে যুবলীগকে সুসংগঠিত করে তৃণমূলে যারা জনপ্রিয়
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল সরকারের সফল নেতৃত্ব ও যুগ্ম-সম্পাদক সুমন আহমেদ শান্ত বাবু ও সাইফুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে গাজীপুর মহানগর যুবলীগ সাধারণ মানুষের মনে আস্থার জায়গা করে নিয়েছে। তেমনি মহানগর যুবলীগকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অসংখ্য নেতাকর্মী। এরই ধারাবাহিকতায় টঙ্গী অঞ্চলের যুবলীগকে সুসংগঠিত করতে যেসব নেতাকর্মী তৃণমূল পর্যায়ে মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে সকলের আস্থা অর্জন করেছেন।
গাজীপুর মহানগর ও থানা পর্যায়ে যুবলীগের নেতৃত্ব দিয়ে ও মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছেন আলহাজ মো. বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী পূর্ব থানা যুবলীগকে সুসংগঠিত করে আস্থা অর্জন করেছেন মো. লিটন উদ্দিন সরকার, আহ্বায়ক মনির হোসেন সাগরের নেতৃত্বে সুসংগঠিত রয়েছে ৪৭নং ওয়ার্ড যুবলীগ, ৪৯নং ওয়ার্ড যুবলীগকে সুন্দরভাবে পরিচালনা করে যুবকদের সুশৃঙ্খলতায় এনে সকলের আস্থা অর্জন করেছেন আলহাজ মো. জলিল গাজী, ফজল করিম ও কাজী সোহাগ।
৫০নং ওয়ার্ড যুবলীগকে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যুগ্ম-আহ্বায়ক মো, আজিজুল ইসলাম। ৫১নং ওয়ার্ড যুবলীগকে শক্তিশালী করতে মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যুবলীগকে সুসংগঠিত করেছেন জালাল মাহমুদ টুটুল, ৫৩নং ওয়ার্ড যুবলীগকে শক্তিশালী করতে কাজ করছেন অ্যাডভোকেট বিল্লাল হোসেন, ৫৪নং ওয়ার্ড যুবলীগকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করে সাধারণ মানুষ ও সিনিয়র নেতাদের মন জয় করে নিয়েছেন সাংবাদিক হাজী বাবলু। ৫৫নং ওয়ার্ড যুবলীগকে সুসংগঠিত করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন মো. জাকির হোসেন, ৫৬নং ওয়ার্ড যুবলীগকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছেন মো. আলআমিন হোসেন।
এছাড়াও টঙ্গীতে যুবলীগকে সুসংগঠিত করতে বহু নেতাকর্মী কাজ করে যাচ্ছেন, পরবর্তীতে তা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে কথা বলে উল্লিখিত যুবলীগ নেতাকর্মীদের তৃণমূলে ব্যাপক সুনাম রয়েছে বলে জানা যায়।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন