ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে পরোয়ানাভুক্তসহ ৪ আসামি আটক


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২১ বিকাল ৫:৩

চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ ৪ আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। অভিযানে পরোয়ানাভুক্তসহ চার আসামিকে আটক করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

আটকরা হলেন- বাঁশখালী থানার অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি উপজেলার কালিপুর ইউনিয়নের খন্দকারপাড়ার মৃত আবু জাফরের ছেলে মুহাম্মদ খন্দকার মঈন উদ্দিন প্রঃ সুমন(২৫), থানায় মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার মুহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রিদওয়ান প্রঃ ভোলা, উত্তর জলদির লস্করপাড়া এলাকার মোকছুদুল হকের ছেলে মোহাম্মদ জিয়াউল হক প্রঃ ময়না এবং কোর্টে মামলার পরোয়ানাভুক্ত আসামি সাধনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিচুইন্নাপাড়া এলাকার আবুল কালামের ছেলে মো. লেদা মিয়া নেতা প্রঃ আবু ছালেক।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন দৈনিক সকালের সময় প্রতিবেদককে বলেন, থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্তসহ চার আসামিকে আটক করেছে পুলিশ। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন