ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নাব্য সংকট ও নানা সমস্যায় দৌলতদিয়ায় ফের যানজট


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৬-১১-২০২১ বিকাল ৫:৩
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২০ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার (১৬ নভেম্বর) যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফেরিস্বল্পতা, ঘাট মেরামতসহ নাব্য সংকট ও নদীতে স্রোত থাকায় নদীপারের অপেক্ষায় অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
 
মঙ্গলবার সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় রয়েছে বিভিন্ন যাত্রীবাহী বাস ও পণ‍্যবাহী ট্রাক। তবে এরমধ্যে পণ‍্যবাহী ট্রাকের সংখ‍্যাই বেশি। রাত-দিন গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে আটকে থাকা গাড়িচালক, সহকারী ও বাসের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ যানজটে জনজীবন অতিষ্ঠ।
 
সোহাগ পরিবহনের যাত্রী খুলনার পাইকগাছা থেকে আগত মানিক শেখ বলেন, আমি আজ ভোর ৫টায় খুলনা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকাল ৯টায় গোয়ালন্দের যানবাহন পরিমাপ স্কেলের জ্যামে প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর দুপুর ২টায় দৌলতদিয়া জ্যামে এসে আটকা পড়েছি। কখন ফেরির দেখা পাব কে জানে? যানজটের যে অবস্থা তাতে মনে হচ্ছে আজ রাত ১২টা বাজবে ঢাকা পৌঁছাতে।
 
 কাঁচামালবোঝাই ট্রাকচালক ছলিম শেখ বলেন, আমি ভোলা থেকে মাল বোঝাই করে রোববার রাত ৩টার দিকে গোয়ালন্দ মোড়ে সিরিয়ালে আটকে থাকি। আজ বিকেল ৩টায় ঘাটের কাছাকাছি গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত এসে আটকে আছি। জানি না কখন ফেরির দেখা পাব? তিনি বলেন, এটা কোনো ব্যবস্থা হলো! এখন আর কুলাতে পারছি না। ফেরিতে উঠতে আর কয় ঘণ্টা সময় লাগবে সেটাই ভাবছি। আমার পেছনে আরো কয়েকশ ট্রাক আটকে আছে।  
 
৫নং ফেরিঘাটের দোকানদার শাহিন শেখ বলেন, প্রতিদিন ১০টার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন আসতে থাকে। পরিবহনের জন্য আলাদা সিরিয়াল থাকলেও সোমবার বাসের সিরিয়ালে কিছু ট্রাকও দেয়া হয়। ফলে বাসগুলোর ফেরি পেতে অনেক বেশি সময় লাগছে। আবার আজ দুদিন হলো হালকা-মাঝারি বৃষ্টি হওয়ায় এবং নদীতে বাতাস ও স্রোত থাকায় ফেরিগুলো কম গাড়ি নিয়ে পারাপার হচ্ছে। এজন্য আজ একটু বেশি জ্যামের সৃষ্টি হয়েছে।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ম্যানেজার মো. শিহাব উদ্দিন বলেন, এখন মোট ১৫টি ফেরি চলছে। ঘাট মেরামতের কারণে ও নাব্য সংকট এবং নদীতে স্রোত থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে।। পাঁচটি ঘাটের মধ্যে ৫ ও ৭নং-এর পরে ৩নং ফেরিঘাট বড় করা হলেও তেমন সুবিধা হচ্ছে না। বড় ফেরির জন্য বড় পন্টুন বসানোর অনুরোধ জানানো হয়েছে। কিছুদিনের মধ্যে আরো একটি বড় পন্টুন বসলে সমস্যা কিছুটা কমবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত