ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৬-১১-২০২১ বিকাল ৫:১৫

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামে ব্যাটারিচালিত অটোরিকসার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি)  সদস্য সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ওই গ্রামের মো. আইনউদ্দিন (৬৫) এবং তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)।

ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, আনোয়ার হোসেন সোমবার নতুন একটি ব্যাটারিচালিত অটোরিকসা ক্রয় করেন। রাতে রিকসাটি চার্জে দিয়ে তিনি ঘুমাতে যান। ভোরে রিকসার চার্জার খুলতে গেলে আনোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার বাবা আইন উদ্দিন ছেলেকে উদ্ধার করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি আরো জানান, গুরুতর অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার