টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে দৃষ্টিনন্দন এসপি পার্কসংলগ্ন পুলিশ লাইনস মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে জেলা পুলিশ লাইনস মাঠে মঙ্গলবার (১৬ নভেম্বর) বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১-এর কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। পুলিশ সুপার বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করা হবে এবং অন্য কোনো মাধ্যমে যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ হবে না। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ টাঙ্গাইল জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied