মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি-ভিডিও ফেরত পাবেন যেভাবে
মোবাইলের স্টোরেজ খালি করতে গিয়ে অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক ছবি, ভিডিও বা অডিও ফাইল ডিলিট হয়ে যায়। আবার মেমোরি কার্ড ফরম্যাট হয়ে যায় কোনো কারণ ছাড়াই। এভাবে স্মার্টফোন থেকে হারিয়ে যায় অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য-সহ প্রয়োজনীয় অনেক অনেক ছবি।
তবে খুব সহজ উপায়ে অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ডেটা রিকভারি করতে পারেন। ফিরিয়ে আনতে পারবেন আপনার স্মৃতিময় ছবি এবং ভিডিওগুলোও। জেনে নিন উপায়-
> অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরি থেকে ছবি বা ভিডিও ডিলেট হলে তা রিকভার করা বেশ সমস্যার। এ ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করতে পারে ‘ডিস্ক ডিগার অ্যাপ’।
> শুরুতেই গুগল প্লে-স্টোর থেকে Disk Digger App ইনস্টল করে নিন।
> অ্যান্ড্রয়েড ফোন রুট করার নিয়ম বা পদ্ধতি গুগল থেকে জেনে নিতে পারেন।
> যাদের ফোন ইতিমধ্যেই রুট করা আছে, তারা প্রথমেই ডিলেট হওয়া ফোল্ডারগুলো বেছে নিন।
> ফাইল টাইপ (যেমন, JPG, PNG, 3gp বা Mp4) সিলেক্ট করুন।
> ফাইল টাইপ সিলেক্ট করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করা ফাইলগুলো রিকভার করে ফেলতে পারবেন।
এ ছাড়াও ডিলিট হয়ে যাওয়া ছবি বা ভিডিও ফিরে পেতে যে কাজগুলো করতে পারেন-
> গুগল প্লে-স্টোর থেকে পছন্দমতো ‘ফাইল রিকভারি সফটওয়্যার’ ডাউনলোড করে নিন। এর মধ্যে ‘রেকুভা’ (Recuva) সফটওয়্যার বেশ জনপ্রিয়।
> প্রয়োজনীয় ফাইলগুলো আগে অন্য কোথাও কপি বা ব্যাকআপ করে রাখুন। যাতে রিকভারের সময় ভুলবশত সব ফাইল ডিলেট হয়ে না যায়।
> ব্যাকআপ নেওয়া হয়ে গেলে রেকুভা সফটওয়্যার ওপেন করে মেনু থেকে SD Card সিলেক্ট করুন। এখানে ডিলেট হওয়া ফাইলগুলোর একটি তালিকা আসবে। এখান থেকে প্রয়োজনীয় ফাইল বা ছবিগুলো রিকভার করা শুরু করুন।
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা