আলীপুরে জনপ্রিয়তার শীর্ষে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত হাসান
রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন গরিব-দুখী মানুষের বন্ধু সমাজসেবক রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ জনপ্রিয় চেয়ারম্যান মো. শওকত হাসান।
আওয়ামী লীগের মূল ধারার রাজনীতির সাথে যুক্ত থেকে ’৭৫-পরবর্তী সময় থেকে পারিবারিকভাবে ইউনিয়নের সর্বস্তরের জনগণের পাশে থেকে সেবায় নিয়োজিত আছেন। আসন্ন ২০২১ সালের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় নৌকার মনোনয়নপ্রত্যাশী আলীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শওকত হাসান।
জানা যায়, ১৯৬৯ সালে ডিসেম্বর মাসের ৩১ তারিখে আলীরপু গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. শওকত হাসান। তার পিতা মরহুম আজাহার আলী শেখ আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল হতে মৃত্যু অবধি আওয়ামী লীগের আলীপুর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন শওকত হাসান।
রাজনৈতিক কর্মকাণ্ড : মাধ্যমিক পর্যায় হতে ইউনিয়ন, পরবর্তীতে কলেজ শাখা, উপজেলা ও জেলা ছাত্রলীগের ভিন্ন ভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সাল হতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ১৯৯৬ সাল হতে সদর উপজেলা যুবলীগের পরপর তিনবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে বর্তমান সময় পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।
চেয়ারম্যানের কর্মকাণ্ড : জেলা ও উপজেলা পর্যায়ে ২০১৭ সাল থেকে পারফরম্যান্স মূল্যায়নে পরপর চারবার প্রথম স্থান দখল করেন। সেরা চেয়ারম্যান হিসেবে সরকারিভাবে বিদেশ সফরও করছেন তিনি। মুজিব শতবর্ষে উপলক্ষে ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স ক্রয়, সমগ্র ইউনিয়নে রোড লাইটিং, জাতির জনকের নামে মুজিব আমার শহর বাস্তবায়ন, বঙ্গবন্ধু কানন ও মিনি শিশুপার্ক তৈরি, বিদ্যালয় স্থাপন। মুজিববর্ষে ইউনিয়নকে প্রায় শহরে রূপান্তরিত করেছেন শওকত হাসান।
করোনা মহামারী কোভিড-১৯ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ব্যক্তিগতভাবে অসহায় ও গরিব-দুখী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া ও ইউনিয়নে ১০ হাজার তালগাছের চারাসহ বৃক্ষরোপণ করেছেন।
আলীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী শওকত হাসানের পিতা মরহুম আজাহার আলী আওয়ামী লীগের দুর্দিনে বিশেষ করে ১৯৭৫ সালের আগস্ট ট্র্যাজেডির পর নিজের জীবন বাজি রেখে রাজপথে থেকে দলের সকল কর্মকাণ্ড সচল রেখেছিলেন। পুনর্গঠিত আলীপুর ইউনিয়নের প্রতিষ্ঠাকাল ১৯৭৩ সাল থেকে পরপর তিনবার তিনি বিপুল জনসমর্থন নিয়ে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
মরহুম আজাহার আলী শেখ সাবেক চেয়ারম্যান আলীপুরে নিজস্ব টাকা দিয়ে প্রায় ১ একর জমি ইউনিয়ন পরিষদের নামে ক্রয় করেন। সেখানেই বর্তমানে ইউপি অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। ইউনিয়নের সকল রাস্তা, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাজার ইত্যাদি স্থাপন করেন। মরহুম আজাহার আলী শেখ ২০১১ সালের ২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
শওকত হাসানের পিতার হাত ধরেই আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগ রাজবাড়ী জেলার মধ্যে ভোটের দিক দিয়ে দ্বিতীয় ভোটের দুর্গ হিসেবে প্রতিষ্ঠা পায়। কেননা, প্রত্যেকটি জাতীয় সংসদ নির্বাচনে তার পিতার নেতৃত্বে আলীপুরে আওয়ামী লীগ বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়। পারিবারিকভাবে শওকত হাসানের পরিবার বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত। তারই কারণে ১৯৮৪ সালে দশম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় প্রথম ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সেক্রেটারি নির্বাচিত হন শওকত হাসান। বাংলাদেশ ছাত্রলীগের রাজবাড়ী জেলা ও কলেজ শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালনও করেন তিনি।
বিভিন্ন সময়ে দলের প্রত্যেকটি আন্দোলনে রাজপথে থেকে দলের দুর্দিনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন শওকত হাসান। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল ইউনিয়ন শাখাকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন, খালেদা জিয়া-জামায়াত জোট সরকারবিরোধীসহ সকল আন্দোলন নিষ্ঠার সাথে যুবলীগের হাত ধরে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজবাড়ী ও গোয়ালন্দে বিশাল জনসভায় যোগদান করলে তৎকালীন সময়ে মঞ্চে জোরালো বক্তব্যও দিয়েছেন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান