ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ার যৌনপল্লীতে কর্মরত এনজিওকর্মী ৭ দিন ধরে নিখোঁজ


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৭-১১-২০২১ দুপুর ১:৫
দেশের সর্ববৃহৎ যৌনপল্লী গোয়ালন্দের দৌলতদিয়া। এই যৌনপল্লীর বাসিন্দা ‘এমএমএস’-এর নারী নেত্রী লিলি বেগম (৩৮) গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি যৌনপল্লীর নারী ও শিশুদের অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করা সংগঠন ‘মুক্তি মহিলা সমিতির (এমএমএস) কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি। তার নিখোঁজের ঘটনায় মুক্তি মহিলা সমিতি, স্বজন ও যৌনপল্লীবাসীরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।
 
তাকে উদ্ধারে সহযোগিতা চেয়ে মুক্তি মহিলা সমিতির পক্ষ হতে রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি লিলি বেগমের ভাগ্নে শাফি ইসলাম গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
 
জানা যায়, লিলি বেগম গত ১০ নভেম্বর তার কথিত স্বামী দৌলতদিয়ার সামসু মাস্টারপাড়ার বাসিন্দা লতিফের বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে দুপুরে বাড়ি থেকে বের হন। ওই দিন বিকেলে লিলি বেগম বাড়িতে না ফেরায় তার পল্লীর বাড়ির ভাড়াটিয়া পুষ্প ও ঝর্ণা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু লিলির মোবাইল বন্ধ থাকায় তারা লিলির আত্মীয়স্বজনদের বিষয়টি জানান। স্বজনরাও নানাভাবে খোঁজ করে ব্যর্থ হন। ‍এ কারণে লিলির বোনের ছেলে মো. শফি ইসলাম ১২ নভেম্বর এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 
এছাড়া ১৫ নভেম্বর মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের নিকট লিলি বেগমকে উদ্ধারে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেন।
 
এ বিষয়ে নিখোঁজের কথিত স্বামী লতিফ শেখ বলেন, লিলি বেগমের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্কের সুবাদে সে আমার বাড়িতে দাওয়াত খেতে আসে। খাবার শেষে সে চলে যেতে চাইলে আমার ছেলেকে দিয়ে তাকে রিক্সায় উঠিয়ে দেই। এরপর থেকে আমার সাথেও তার আর কোনো যোগাযোগ হয়নি।
 
এ প্রসঙ্গে মর্জিনা বেগম বলেন, লিলি বেগম অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি পল্লীর অসহায় নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এজন্য তার হয়তো কোনো শত্রুতা সৃষ্টি হয়ে থাকতে পারে। এভাবে তার নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা সবাই গভীরভাবে উদ্বিগ্ন।
 
গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই জাকির হোসেন বলেন, নিখোঁজ লিলি বেগমকে উদ্ধারে আমরা প্রযুক্তির ব্যবহারসহ সকল ধরনের চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি তার নিখোঁজ হওয়ার সম্ভাব্য কারণগুলাও খতিয়ে দেখা হচ্ছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত