নিরাপদ খাদ্য নিশ্চিতে ঝিনাইদহে সেমিনার
নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঝিনাইদহ বুধবার (১৭ নভেম্বর) সকালে এ সেমিনারের আয়োজন করে।
মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) ড. সালমা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি) শাহনওয়াজ দিলরুবা খান। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান। নিরাপদ খাদ্য আইন ২০১৩, বিধি ও প্রবিধি নিয়ে ভিডিও প্রেজেন্টেশন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন কর্মকর্তা শেখ ফেরদৌস আরাফাত।
সেমিনারে আলোচনায় অংশ নেন- সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীক, দৈনিক সকালের সময়ের সহকারী সম্পাদক মো. ইউনুছ আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. ফরহাদুর রেজা, কৃষি প্রকৌশলী মো. এনামুল হক, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মো. নাসিম উদ্দিন, বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াদ রায়হান আবির।
সেমিনারে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
Link Copied