ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় নির্বাচনী সংহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ১২:২৫

নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর এক কর্মী নিহত হয়েছেন। নিহত কর্মীর নাম রানা (৩৫)। রানা উপজেলার গণেশপুর ইউপির শ্রীরামপুর গ্রামের মৃত নাসির উদ্দীন শাহার ছেলে।

গত শুক্রবার (১২  নভেম্বর) প্রতীক বরাদ্দের পর গণেশপুর ইউপির সতীহাট বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ কর্মী আহত হয়েছিলেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনজন আহতের মধ্যে রানা ছিলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর কর্মী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রানার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৪টায় দিকে তিনি মারা যান।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬