ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলমারি ভেঙে টাকা চুরি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৪:৫৮

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও দুটি আলমারির তালা ভেঙে ৪৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ।

জানা গেছে, পেছনের জানালার গ্রিল কেটে চোরের দল ভেতরে প্রবেশ করে হাসপাতালের অ্যাকাউন্ট সেকশন ও পরিসংখ্যানবিদের কক্ষের দুটি আলমারির তালা ভেঙে ৪৩ হাজার টাকা ও পরিসংখ্যানবিদের আলমারি থেকে ২ হাজার টাকা নিয়ে যায়।

হাসপাতালের ডা. সব্যসাচী নাথ বলেন, রাতে হাসপাতালের অ্যাকাউন্টস সেকশনের দুটি আলমারির তালা ভেঙে প্রায় ৪৫ হাজার টাকা নিয়ে গেছে। থানা পুলিশ হাসপাতালে এসেছে। থানায় অভিযোগ দেয়া হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হাসপাতালে চুরির একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু নগদ টাকা চুরি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সিসিটিভি ফুটেজ চেক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ