পবিপ্রবিতে রোভার ও গার্ল-ইন রোভার স্কাউট সহচরদের দীক্ষা গ্ৰহণ অনুষ্ঠান সম্পন্ন
শুক্রবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবির) আয়োজিত হয় রোভার ও গার্ল-ইন রোভার স্কাউট পবিপ্রবি শাখার দীক্ষা গ্ৰহণ অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. কামরুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল রোভার ও গার্ল-ইন রোভার স্কাউট প্রতিজ্ঞা নেন এবং প্রতিজ্ঞার মাধ্যমে তারা সহচর থেকে রোভার ও গার্ল-ইন রোভারের সদস্যপদ লাভ করেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত সকল সদস্যকে স্কাউট স্কার্ফ ও ওগোল পরিয়ে দেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, তোমরা সর্বদা দেশ ও জাতির জন্য কাজ করো, দেশকে এগিয়ে নিয়ে যাও বিশ্ব দরবারে। পবিপ্রবি শাখার রোভার এবং গার্ল-ইন রোভারের সকল প্রয়োজনে সাথে থাকব।
এমএসএম / জামান
গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি
জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী
সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি
ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি
ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা
প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন
শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন
কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি
চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম
রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব
ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
Link Copied