ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে শীতের শুরুতে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ১১:৫৪

গাজীপুরের শ্রীপুরে শীতের শুরুতে শিশির ভেজা শীতের সকালে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। সরেজমিনে উপজেলা সদরের অ্যাড. জাকির হোসেন খান মামুনের বাড়িতে গিয়ে কথা হয় খেজুরের রস সংগ্রহ করতে আসা গাছি রাজশাহী জেলার বাঘা থানার মুর্শিদপুর গ্রামে মৃত আকবর আলীর ছেলে আসাদুল ইসলাম (৫০) ও একই গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে রফিকুলের (৪০) সাথে । তারা জানান, বংশপরম্পরায় ছোটবেলা থেকেই তারা দেশের বিভিন্ন স্থানে গিয়ে রস সংগ্রহের কাজ করে থাকেন। এ বছরে প্রথম শ্রীপুরে রন সংগ্রহে এসেছেন ।

তারা জানান, রস সংগ্রহের আগে প্রথমে গাছ পরিষ্কার করতে হয়। এ বছরে ৬০টি গাছ থেকে রস সংগ্রহের জন্য গাছ পরিষ্কার করেছেন। পরে বিশেষ কায়দায় অল্প কেটে সাদা অংশ থেকে ছোট-বড় মাটির কলসি বেঁধে রস সংগ্রহ করা হয়। প্রতিদিন বিকেলে গাছে কলসি বাঁধেন। কলসি বাঁধার সময় রসে বাদুর ও বিষাক্ত পোকামাকড় থেকে নিরাপদে রাখতে বিশেষ নেট দিয়ে ঢেকে রাখা হয়। সকালে গাছ থেকে রস সংগ্রহ করা হয়। থাকার জন্য তারা গাছ থেকে কাটা খেজুর পাতা দিয়ে তৈরি করেছেন ছোট ঘর। কাজ শেষে ছোট ঘরে থাকেন তারা। এখানেই চলে তাদের রান্নাবান্না। কাজ শেষে বিশ্রাম গ্রহণও করেন। ছোট ঘরের পাশে তৈরি করেছেন রস থেকে গুড় তৈরির জন্য বড় চুলা।

গাছ থেকে গত এক সপ্তাহ ধরে রস সংগ্রহ শুরু করেছেন। এখনো পুরোদমে রস সংগ্রহ শুরু হয়নি। পুরোদমে রস সংগ্রহ করতে আরো সপ্তাহ- দশ দিন সময় লাগতে পারে। প্রথমে দুদিন সংগ্রহ করা রস দিয়ে রশি তৈরি করেছেন। স্থানীয় বাজারে কাঁচা রসের চাহিদা বেশি থাকায় ৪০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তৈরি করা খাঁটি খেজুরের রসের তৈরি রশি ২০০ টাকা দরে বিক্রি করছেন। পুরোদমে সংগ্রহ শুরু হলে পাটালি তৈরি করবেন। খাঁটি খেজুরের রসের তৈরি পাটালি স্থানীয় বাজারে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএসএম মুয়িদুল হাসান জানান, খেজুর গাছ প্রায় বিলুপ্তির পথে। গাছিদের খেজুর গাছ কাটার কাজটি শিল্প আর দক্ষতায় ভরা। বর্তমানে বাজারে খেজুরের রসের চহিদা বেশি। গাছের মালিক ও গাছি উভয়ে লাভবান হওয়া যায়।

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার