ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মান্দায় চেয়ারম্যান প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ১২:১৮

নওগাঁর মান্দায় গত শুক্রবার (১২ নভেম্বর) প্রতীক বরাদ্দের প্রথম দিনে গণেশপুর ইউনিয়নে সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় দুপক্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এমরান হোসেন রানা (৩৫) নামে এক যুবক নিহত হন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) রাতে গণেশপুর ইউপির চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলকে প্রধান আসামি করে ১০৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় উপজেলার গণেশপুর ইউপির উত্তর শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত নাসির উদ্দিনের ছেলে এমরান হোসেন রানা মারা গেলে তার বৃদ্ধা মা রেজিয়া মান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। শনিবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।

প্রতীক বরাদ্দের প্রথম দিনেই গত শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮টায় নওগাঁর মান্দায় বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল ও স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে নৌকার সমর্থিত ৭ জন ও স্বতন্ত্র আনারস প্রতীকের সমর্থিত ৩ জন আহত হয়েছে। 

১০ জন আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন, গণেশপুর ইউপির জাহাঙ্গীর আলম মোল্লা (৩৫), আলম (৩০), গ্রাম্য পুলিশ আমিনুর রহমান (৩২), হেলাল হোসেন (৩৫),মোস্তাক আহমেদ (২৭),মীর বাবু (৩২),পলাশ পাইক (৪৫), এমরান হোসেন রানা (২৮),বাবু (৩০) ও শান্ত (২৭)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ নভেম্বর) প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর নেতাকর্মীরা প্রচার-প্রচারণা করতে একটি মিছিল বের করেন। এর কিছুক্ষণ পর নৌকার প্রার্থী সমর্থকরা নৌকার পক্ষে একটি মোটরসাইকেল মিছিল বের করে এলাকায় শোডাউন দেন। এই সময় সতিহাট বাস স্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মুখোমুখি অবস্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের মোট ১০ জন আহত হয়। এদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে বাবুল চৌধুরী সমর্থিত রানার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গণেশপুর ইউপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মান্দা থানার এসআই ফারুক হোসেন বলেন, শুক্রবার (১৯ নভেম্বর) নিহতের মা রেজিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান,এ ঘটনায় হানিফ উদ্দিন মন্ডলকে প্রধান আসামি করে ১০৪ জনের নামসহ অজ্ঞাতনামা ২০০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মা। 

 

এমএসএম / জামান

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ